৪০ ম্যানেজার, ইঞ্জিনিয়ার নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোডাকশন, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল এবং ফায়ার অ্যান্ড সেফটি ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ার ও ম্যানেজার পদে ৪০ জনকে নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড। নিয়ােগ হবে অভিজ্ঞ টেকনিক্যাল প্রোফেশনালসদের থেকে।
ডিসিপ্লিন অনুযায়ী ইঞ্জিনিয়ার ও ম্যানেজারের মোট শূন্যপদ:- প্রােডাকশন: ১৩টি, মেকানিক্যাল: (১টি ব্যাকলগ-সহ) ১৫টি, ইলেক্ট্রিক্যাল: (৪টি ব্যাকলগ-সহ) ৫টি, ইনস্ট্রুমেন্টেশন: (১টি ব্যাকলগ-সহ) ৫টি, সিভিল: ১টি এবং ফায়ার অ্যান্ড সেফটি: ১টি।
প্রোডাকশন ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল টেকনোলজির বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এএমআইই হতে হবে।
মেকানিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এএমআইই হতে হবে।
ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অথবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এএমআইই হতে হবে।
ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এএমআইই হতে হবে।
সিভিল ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এএমআইই হতে হবে।
ফায়ার অ্যান্ড সেফটি ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ফায়ার ইঞ্জিনিারিং/ সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক/ বি ই ডিগ্রিধারী হতে হবে। অথবা নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ডিভিশনাল অফিসার্স কোর্স-সহ অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ কেমিক্যাল -এর একটির বি টেক/ বি ই/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
ওপরের সব পদের ক্ষেত্রেই রেগুলার বেসিসে পুরো সময়ের কোর্স পাশ করে থাকতে হবে। ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে অন্তত ১ বছরের এবং ম্যানেজার পদের ক্ষেত্রে অন্তত ৯ বছরের ইনলাইন অভিজ্ঞতা থাকবে।
ইঞ্জিনিয়ার পদের প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে এবং মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। ম্যানেজার পদের প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে এবং মাইনে ৭০,০০০ – ২,০০,০০০ টাকা।
তফশিলি/ প্রাক্তন সমরকর্মী/ শারীরিক প্রতিবন্ধী/ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ছাড়া বাকিদের দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা। ফি দেবেন NATIONAL FERTILIZERS LIMITED -এর অনুকূলে কাটা ও দিল্লিতে প্রদেয় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান ডাউনলোড ও প্রিন্ট করবেন ওয়েবসাইট থেকে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স ও ডিমান্ড ড্রাফট-সহ পাঠাতে হবে এই ঠিকানায়: Chief Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, District Gautam Budh Nagar, Uttar Pradesh – 201301. পৌঁছনো চাই ২৫ সেপ্টেম্বরের মধ্যে। খামের ওপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF __ (POST NAME) – 2020”. দূরবর্তী স্থানের প্রার্থীদের ক্ষেত্রে দরখাস্ত পৌঁছনোর শেষ তারিখ ১ অক্টোবর, ২০২০। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি নং ০৪/২০২০।
পিডিএফ (বিজ্ঞপ্তি) ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

