বাঙালীর ফাস্টফুড মুড়িতে অনেক উপকার

Puffed rice

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রোজ মুড়ি খেলে শরীরের অনেক উপকার হয়। মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকায়, যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাঁরা মুড়ি খেলে উপকার পাবেন। সকলেই জানে মুড়ি অ্যাসিড প্রতিরোধ করে। যাঁদের হজমের সমস্যা রয়েছে, খালি অ্যাসিড হয়, তাঁদের ক্ষেত্রে মুড়ি খুবই উপকারী। তাই নিয়মিত মুড়ি খেলে অ্যাসিড কমে। পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমায়। নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভাল থাকে। কারণ, মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার যা হাড় শক্ত করে। এছাড়া মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি যোগায়। মুড়ি, কম ক্যালরির খাবার, এতে পেটও ভরবে। সারাদিন, বাড়িতে, অফিসে যখনই হাল্কা খিদে পাবে, তখনই মুড়ি খেয়ে নিলে খিদে মিটবে। যাঁদের পেটের সমস্যা আছে, তাঁরাও মুড়ির ওপর ভরসা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *