বিদ্যা বালন অভিনীত ‘নটখট’ সেরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিদ্যা বালন অভিনীত ‘নটখট’ সেরা শট ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণে সেরা পুরষ্কার জয়ী হয়েছে। বিদ্যা বালন এই ছবিটির সহ-প্রযোজনাও করেছেন বলে জানা যায়। সূত্রের খবর, এই পুরস্কার প্রাপ্তির পর ‘নটখট’ অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল। এক্ষেত্রে আরও জানা যায়, ছবিতে এমন এক মায়ের গল্প বলা হয়েছে যে তার সন্তানকে নারী-পুরুষের সমতা সম্পর্কে শিক্ষা দেয়। এই ছবিটির পরিচালনা করেছেন শন ব্যস। বিদ্যা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই অ্যাওয়ার্ড পাওয়ার খবরটি পোস্ট করেছিলেন। উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে ইউটিউবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল।

