৪৫৪ পিজিটি, টিজিটি ও এফসিএসএ নিচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২০-২১ সেশনের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি) এবং ফ্যাকাল্টি-কাম-সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (এফসিএসএ) পদে মোট ৪৫৪ জনকে নিচ্ছে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ পুনার নবোদয় বিদ্যালয় সমিতি। নিয়োগ হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলির নবোদয় বিদ্যালয়গুলিতে, চুক্তির ভিত্তিতে।
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি): মোট শূন্যপদ ৯৮টি (বিষয় অনুযায়ী শূন্যপদ– হিন্দি ১৬, ইংলিশ ৬, ম্যাথমেটিক্স ১০, বায়োলজি ১৭, কেমিস্ট্রি ১৪, ফিজিক্স ১৪, ইকনমিক্স ৩, জিওগ্রাফি ৬, হিস্ট্রি ১০ এবং পিজিটি আইটি ২)। পারিশ্রমিক মাসে ২৭,৫০০ টাকা। Hard Station (Dist Kutch/ Dangs/ Ratnagiri) মাসে থোক ৩২,৫০০ টাকা। সঙ্গে (বিদ্যালয় খুললে তখন) ক্যাম্পাসে (যদি পাওয়া যায়) নিখরচায় বোর্ডিং ও থাকার ব্যবস্থা।
শিক্ষাগত যোগ্যতা: পিজিটি: এনসিইআরটি -র রিজিওনাল কলেজ অব এডুকেশন বা অন্য যে কোনও এনসিটিই স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের ২ বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাশ করে থাকতে হবে।
যাঁরা এনসিইআরটি -র রিজিওনাল কলেজ অব এডুকেশন বা এনসিটিই স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ৪ বছরের ইন্টিগ্রটেড ডিগ্রি কোর্স করেছেন তাঁদের বি এড ডিগ্রি থাকার প্রয়ােজন নেই। যাঁরা সংশ্লিষ্ট বিষয়ে মোট অন্তত ৫০ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে এম এ/ এম এসসি/ এম কম এবং বি এড করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার: মোট শূন্যপদ ২৮৩টি (বিষয় অনুযায়ী শূন্যপদ– হিন্দি ৪৮, ইংলিশ ৩১, ম্যাথমেটিক্স ৪৮, সায়েন্স ২৮, সোশ্যাল স্টাডিজ ৩২, মারাঠি ৮, গুজরাটি ১৩, আর্ট ১৭, মিউজিক ১৩, পিইটি (পুরুষ) ২০, পিইটি (মহিলা) ১৩ এবং লাইব্রেরিয়ান ১২)। টিজিটি এবং এমআইএসসি.: পারিশ্রমিক মাসে ২৬,২৫০ টাকা। Hard Station (Dist Kutch/ Dangs/ Ratnagiri) মাসে থোক ৩১,২৫০ টাকা। সঙ্গে (বিদ্যালয় খুললে তখন) ক্যাম্পাসে (যদি পাওয়া যায়) নিখরচায় বোর্ডিং ও থাকার ব্যবস্থা।
শিক্ষাগত যোগ্যতা: টিজিটি: এনসিইআরটি -র রিজিওনাল কলেজ অব এডুকেশন বা অন্য যে কোনও এনসিটিই স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে মোট অন্তত ৫০ শতাংশ এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ করে থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়/ কম্বিনেশনে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং প্রয়োজনীয় বিষয়গুলি ডিগ্রি কোর্স স্তরে অন্তত ২ বছর পড়ে থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়/ কম্বিনেশন বিষয়গুলিতে অন্তত ৫০ শতাংশ এবং মোট অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাটেলর ডিগ্রিধারী হতে হবে এবং ডিগ্রি কোর্সের ৩ বছরই প্রয়োজনীয় বিষয়গুলি পড়ে থাকতে হবে। এছাড়া সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই বি এড ডিগ্রি থাকা চাই। গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কীত বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে। সিবিএসই-র সিটেট পাশ টিজিটি প্রার্থীরা অতিরিক্ত ওয়েটেজ পাবেন।
ফ্যাকাল্টি-কাম-সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (এফসিএসএ): মোট শূন্যপদ ৭৩টি (জওহর নবোদয় বিদ্যালয়)। পারিশ্রমিক মাসে ২৬,২৫০ টাকা। Hard Station (Dist Kutch/ Dangs/ Ratnagiri) মাসে থোক ৩১,২৫০ টাকা। সঙ্গে (বিদ্যালয় খুললে তখন) ক্যাম্পাসে (যদি পাওয়া যায়) নিখরচায় বোর্ডিং ও থাকার ব্যবস্থা।
আবেদন: পূরণ করা দরখাস্ত (সই করার পর) এবং অন্যান্য প্রমাণপত্র (একটি পিডিএফ ফাইলে) স্ক্যান করে পাঠাবেন নীচে বলা সংশ্লিষ্ট ই-মেল আইডি -তে, ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে। কোনও হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই।
কোন কোন জওহর নবোদয় বিদ্যালয়ের জন্য (পূরণ ও নিজের সই করা) আবেদনপত্র এবং অন্যান্য প্রমাণপত্রের স্ক্যান (একটিমাত্র পিডিএফ ফাইলে), (কেবল) ই-মেলে কোন ক্লাস্টার সেন্টারের ই-মেল আইডি -তে পাঠাবেন:-
North Goa, South Goa, Sindhudurg, Kolhapur, Sangli, Satara, Ratnagiri, Raigad এবং Pune -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন: – jnvpsangli@gmail.com আইডি -তে। Latur, Dhule, Palghar, Ahmednagar, Aurangabad, Jalna, Nashik, Nandurbar-I এবং Nandurbar-II -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন: – jnvlatur12@gmail.com আইডি -তে। Amravati, Solapur, Osmanabad, Beed, Nanded, Parbhani, Hingoli, Washim এবং Buldhana -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন:- jnvamravati14@gmail.com আইডি -তে। Gondia, Akola, Yavatmal, Wardha, Nagpur, Chandrapur, Gadchiroli, Jalgaon এবং Bhandara -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন:- jnvnbgondia@gmail.com আইডি -তে।
Vadodara, Silvassa, Daman, Valsad, Navsari, Dang, Tapi, Surat এবং Bharuch -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন:- jnvpatan@gmail.com আইডি -তে। Gandhinagar, Narmada, Anand, Kheda, Mahisagar, Panchmahal, Dahod-I, Dahod-II, Chhota Udepur এবং Arvalli -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন:- jnvgandhinagar@gmail.com আইডি -তে। Jamnagar, Ahmedabad, Surendranagar, Patan, Banaskantha, Mehsana, Sabarkantha, Botad এবং Bhavnagar -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন:- jnvjamnagar123@gmail.com আইডি -তে। Gir Somnath, Amreli, Diu, Dwarka, Porbandar, Junagadh, Kutch, Morbi এবং Rajkot -র জেএনভি -র জন্য স্ক্যান পাঠাবেন:- jnvgirsomnath@gmail.com আইডি -তে।
জে এন ভি ক্লাস্টার সেন্টারগুলির ঠিকানা: SANGLI — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Palus, Tal. Palus, Dist. Sangli (M.S.) PIN CODE – 416 310. LATUR — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Vilas Nagar, Post Manjara (SF)Tal., Dist. Latur (M.S.) PIN CODE – 413 531. AMRAVATI — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Navsari, Tal. Amaravati Dist. Amaravati (M.S.) PIN CODE – 444 602. GONDIA — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Navegaon Bandh, Tal. Arjuni Moregaon District. Gondia (M.S.) PIN CODE – 441 702. VADODARA — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Lanva, Tal. Chanasma District. Patan (GUJ.) PIN CODE – 384 229. GANDHINAGAR — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Sametri, Tal. Dehgam, Dist. Gandhinagar (GUJ.) PIN CODE – 382 315. JAMNAGAR — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Aliabada, Tal. Aliabada District. Jamanagar (GUJ.) PIN CODE – 361 110. GIR SOMNATH — The Principal, Jawahar Navodaya Vidyalaya, Village Kadvasan, Tal. Kodinar District. GIR SOMNATH (GUJ.) PIN CODE – 362 725.
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
পুনা রিজিয়নের জে এন ভি -তে (চুক্তি ভিত্তিক) পিজিটি, টিজিটি এবং এফসিএসএ পদে আবেদন করতে ক্লিক করুন: এখানে

