World Health Organisation-1Others 

ব্যাপক হারে টিকাকরণ আগামী বছরের মাঝামাঝিতে: হু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২১ সালের মাঝামাঝির আগে ব্যাপক টিকাকরণ সম্ভব নয়, এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে টিকা আবিষ্কারের দৌড়ে নিত্য নতুন সংস্থার নাম ইতিমধ্যে উঠে আসছে। উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের মধ্যে করোনার টিকা বাজারে চলে আসবে বলে দাবি করে একাধিক সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রের খবর, ব্যাপক হারে টিকাকরণ শুরু হতে আগামী বছরের মাঝামাঝি লেগে যাবে। আবার টিকা বাজারে আনার আগে এর কার্যকারিতা ও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে নেওয়া উচিত। অন্যদিকে হু-এর মুখপাত্র মার্গারেট হ্যারিসের পক্ষ থেকে জানা যায়, কোনও সংস্থার তৈরি টিকাই চূড়ান্ত পর্বে পৌঁছায়নি।

করোনা আবহে নিজেদের ভূমিকা সঠিক কি না, তা তদন্ত করে দেখতে ১৩ সদস্য বিশিষ্ট স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করল হু। জানা গিয়েছে, ওই কমিটিতে রয়েছেন লাইবেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইলেন জনশন ও নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। অন্যদিকে চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে তুলে হু ছেড়েছে আমেরিকা। এক্ষেত্রে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে হু। আবার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার সূত্রে জানানো হয়েছে, অক্টোবরের শেষের দিকে তাদের তৈরি করোনার টিকা বাজারে আনা হবে। ৩ নভেম্বর মার্কিন নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই ঘোষণা করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। মার্কিন সাধারণ নির্বাচনে করোনা একটি বড় ইস্যু হতে চলেছে। এই অবস্থায় ফাইজারের ওষুধ বাজারে এলে আমেরিকা সেই ওষুধ কিনবে, এমনই জানানো হয়েছে।

Related posts

Leave a Comment