আবারও বিতর্কের মুখোমুখি ফরাসি পত্রিকা — শার্লি এবদো

charlie hebdo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের বিতর্কের মুখে ফরাসি পত্রিকা। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদের কার্টুন ছবি ছাপিয়ে ফের বিতর্কে ফরাসি পত্রিকা শার্লি এবদো। আবার তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জানা গিয়েছে, ২০১৫ সালে ওই কার্টুন ছবি প্রকাশের পর পত্রিকার দফতরে যে হামলা হয়, সেই বিষয়ে ফরাসি আদালতে শুনানির সময়েই ওই দিনটিকে স্মরণ করে দ্বিতীয়বার কার্টুনটি প্রকাশ করেছে ওই পত্রিকা। যা নিয়েই তুমুল শোরগোল বেঁধে গিয়েছে বলে খবর।

সূত্রের খবর, এ নিয়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ফ্রান্সের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন অসংখ্য মানুষ। পাশাপাশি, কট্টর মুসলিম সংগঠন তেহরক-ই-লাইবাক পাকিস্তানের পক্ষ থেকে বিরাট প্রতিবাদ মিছিলেও আয়োজন করা হয়। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, পেশোয়ার, লাহোরের মতো প্রথম শ্রেণির শহরগুলির বহু জায়গা প্রায় অবরোধ করে দিয়েছেন প্রতিবাদীরা। এছাড়া ফরাসি পণ্য বয়কটের ডাকও দেওয়া হয়েছে বলে জানা যায়।

সূত্রের আরও খবর, শার্লি এবদোর দপ্তরে বন্দুকবাজের হামলায় ১২ জনের মৃত্যু হয়। ওই নিহতদের মধ্যে ছিলেন ফ্রান্সের বিখ্যাত কার্টুনিস্টরাও। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন ১২ জন পুরুষ ও ১ জন মহিলাকে গ্রেফতার করেছিল। অভিযোগ, এরা সকলেই বন্দুকবাজদের সাহায্য করেছিল। ইতিমধ্যেই আদালতে এই ঘটনার বিচার শুরু হয়েছে।

এক্ষেত্রে শার্লি এবদোর সম্পাদক জানিয়েছেন, ২০০৫ সালে ডেনমার্কের একটি পত্রিকায় প্রথম ওই কার্টুন ছবিটি প্রকাশিত হয়। পরবর্তীতে শার্লি এবদো পত্রিকায় তা নতুন করে ছাপা হয়। তারপরেই বন্দুকবাজের হামলার ঘটনাটি ঘটে। এরপর বহু মানুষ ওই কার্টুন পুনরায় প্রকাশ করার আর্জি জানালেও আমরা তা প্রকাশে রাজি হইনি। গত বুধবার শার্লি এবদোর দপ্তরে গুলি চালানো সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়। সে জন্যই এই বিশেষ দিনটিকে ওই কার্টুন নতুন করে ছাপানোর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *