neem plantHealth Others 

নিমকে মহৌষধ বলা হয় কেন জানেন?

নিম নিয়ে গোটা বিশ্বে গবেষণা চলছে। নিমকে মহৌষধ বলা হয় কেন জানেন? শরীর ও অশুভ শক্তির বিনাশে নিমের গুরুত্ব অনেক বেশি। নানা অসুখে নিমের কার্যকারিতা অপরিসীম। নিমের ঘরোয়া ব্যবহার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। নিমের নানা অংশের ঘরোয়া ব্যবহার বিশেষ উপকারী। একটা সময় হাম-বসন্ত প্রভৃতি হলে বিছানায় নিমপাতা রাখার রীতি ছিল। যেমন-ভেষজ ও আয়ুর্বেদ চিকিৎসকরা আলার্জি ও আলার্জি জনিত উপসর্গে স্বল্প পরিমাণ (১০গ্রাম মতো) কাঁচা নিমপাতা জলে ফুটিয়ে আধ কাপ থাকতে নামিয়ে ছেঁকে জলটি ঠান্ডা হলে সকালে ও সন্ধ্যায় খালিপেটে অর্ধেকটা পরিমাণ খেলে উপকার পেতে পারেন। নিম গাছের কোনও কিছু বাদ যায় না। তাই বলা হয় সর্বরোগহর নিম।

Related posts

Leave a Comment