New BarrackpurOthers 

লকডাউন পর্বে নিউ ব্যারাকপুর মডেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুষ্ঠু রেশন বন্টনে নজির নিউ ব্যারাকপুরের। স্থানীয় সূত্রের খবর, কোথাও রেশন নিতে গিয়ে হুড়োহুড়ি হচ্ছে। আবার কোথাও গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে গ্রাহকেরা। সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। অন্যদিকে আবার কোথাও রেশনের চাল ও গম ঠিকমতো না-পাওয়ার অভিযোগ তুলে ভিড় জমিয়ে বিক্ষোভ চলছে। লকডাউন পর্বে রাজ্যের বিভিন্ন এলাকায় এই ছবির মধ্যেই উল্টো ছবি দেখা গেল নিউ ব্যারাকপুরে। রেশন সামগ্রী বিলি বন্টনের ক্ষেত্রে এক নতুন মডেল দেখা গেল। স্থানীয় সূত্রের আরও খবর, বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর জন্য সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখেই রেশন নিচ্ছেন গ্রাহকরা। রেশনে দেওয়া চাল, গমের গুণগত মান যাতে ঠিক থাকে, সেজন্য রেশন দোকানগুলিতে চলছে পুরসভা এবং শাসকদলের নজরদারিও। ভ্রাম্যমাণ সব্জি বা খাদ্যদ্রব্যের গাড়ি হোক অথবা সুষ্ঠু রেশন বন্টন, “নিউ ব্যারাকপুর মডেল” উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও।

Related posts

Leave a Comment