Memorial HospitalHealth Others 

মানুষকে খাবার দিচ্ছেন বুলবুল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুম্বইয়ে রোগীদের সাহায্যে বুলবুল। প্রিয়জনের সু-চিকিৎসার আশায় দেশের নানা প্রান্ত থেকে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ছুটে আসেন বহু মানুষ। সূত্রের খবর, গত ১৫ বছর ধরে ক্যান্সার রোগীদের সুবিধা-অসুবিধার দেখভাল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বুলবুল রায়। নিজে ছোট দোকান চালিয়েও মানবিকতার টানে রোগীদের জন্য কাজ করেন। তাঁদের জন্যই তৈরি করেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে লকডাউন ঘোষণার ফলে মুম্বইয়ে আটকে পড়েন অনেক রোগীর পরিজন। মাথা গোঁজার ঠাঁই পাওয়া গেলেও খাবারের অভাব। ত্রাতা হিসেবে এগিয়ে এলেন বুলবুল রায়। সূত্রের আরও খবর, রোগীদের ফোন পেয়ে প্রথমে ঠিক করেন বাড়িতেই রান্না করে রোগীর পরিজনকে দিয়ে আসবেন। পাশে পান শিবাজি পার্কের বেঙ্গল ক্লাবকে। ৩৫০ জন মানুষের রোজকার খাবারের দায়িত্ব নিচ্ছেন। সমাজসেবী শঙ্কর নাথ খাঁড়ার সহযোগিতায় এখন প্রতিদিন টাটা হাসপাতালের কাছে পারেলে ও কারি রোডে থাকা ক্যান্সার রোগী ও তাঁদের পরিজন এবং দুঃস্থ কিছু মানুষকে খাবার দিচ্ছেন বুলবুল।

Related posts

Leave a Comment