norman hunterOthers Sports 

প্রয়াত হান্টার

আমারবাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন ইংল্যান্ড ও লিডস-এর প্রাক্তন ডিফেন্ডার নর্ম্যান হান্টার(৭৬)। সূত্রের খবর, করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। তিনি মাত্র ১৫ বছরেই ফুটবল জীবন শুরু করেছিলেন।এর পর তিনি সুনামের সঙ্গে ফুটবল খেলেছিলেন। হান্টার লিডসের হয়ে ৭২৬টি ম্যাচে অংশগ্রহণ করেন। তাঁর সময়ে লিডস এফএ কাপ, লীগ কাপ জয়ী হয়। হান্টার ১৪বছর লিডসের প্রথম দলে খেলেছিলেন।বাইটস ইয়ের লেগস নামে তাঁকে ডাকা হত ইংল্যান্ডে।

Related posts

Leave a Comment