Manoj TiwarySports World 

বাংলা ক্রিকেটে নয়া বিশ্ব রেকর্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক ইনিংসে ৯ ক্রিকেটারের হাফসেঞ্চুরি। নজির গড়ল বাংলা দল। রনজি ট্রফি কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে এই নজির গড়েছে বাংলা। ৭৭৩ রান ৭ উইকেটের বিনিময়ে তুলল তাঁরা। এই রানে ডিক্লেয়ার করে দেয় বাংলা। রীতিমতো রেকর্ড গড়েছে বাংলা ক্রিকেট দল। এক ইনিংসে ৯ জন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন।

গোটা বিশ্বে প্রথম শ্রেণীর সব ক্রিকেট মিলিয়ে ইতিপূর্বে ৮ ব্যাটসম্যানের এক ইনিংসে হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে। এই রেকর্ড হয় ১৮৯৩ সালে। ১২৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিল বাংলা ক্রিকেট দল। সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদারের শতরান। অভিষেক রামন, অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদরা রীতিমতো দাপট দেখালেন রঞ্জিতে।

Related posts

Leave a Comment