অবসরের সিদ্ধান্ত মিতালির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবসরের ঘোষণা মিতালির। ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর মিতালি রাজের। ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মিতালি রাজ লিখেছেন, ” বছরের পর বছর ধরে এত ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ ৷ এবার দ্বিতীয় ইনিংসের জন্য তৈরি হচ্ছি ৷ আপনাদের শুভেচ্ছা ও সমর্থন চাই ।” উল্লেখ করা যায়, আইসিসির সদ্য প্রকাশ হওয়া ওয়ান ডে ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিং তালিকায় মিতালি রাজ রয়েছেন ৭ নম্বর স্থানে।

