উত্তরবঙ্গ ও অসমে লাগাতার বৃষ্টিতে ব্যাহত চা উৎপাদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গত এপ্রিল ও মে মাসে লকডাউনের আবহে থমকে যায় চা উৎপাদন। আনলক পর্ব শুরু হওয়ার পরও মন্দা চা শিল্পে। স্থানীয় সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে ও অসমে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। তার ফলে সমস্যায় পড়েছে চা উৎপাদন। খুচরো বাজারে চায়ের দামে প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টি এভাবে চলতে থাকলে বছর শেষে উৎপাদন অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করছেন চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। স্থানীয় সূত্রের আরও খবর, গত বছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত উত্তরবঙ্গ ও অসমে ৩৭ কোটি ২০ লক্ষ কেজি চা উৎপাদন হয়েছিল। এবছর উৎপাদন কমে গিয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে জুলাই মাস জুড়েই লাগাতার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং ও অসমে। সব মিলিয়ে সমস্যা বেড়েছে চা শিল্পে।

