বিধানসভা ভোটের আগে সাংগঠনিক পদে রদবদল তৃণমূলের

laxmiratan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাংগঠনিক পদে রদবদল ঘটালো তৃণমূল। বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই রদবদল। অরূপ রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হল লক্ষ্মীরতন শুক্লাকে। রাজ্য কমিটিতে ছত্রধর মাহাতোকে আনা হল। একুশের ভোটের আগে তৃণমূলের এই রদবদল নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। নবান্ন সূত্রের খবর, হাওড়া শহরে তৃণমূল সভাপতি হলেন লক্ষ্মীরতন শুক্লা। অরূপ রায়কে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীরতনকে।

আবার নদিয়ার তৃণমূল সভাপতি হলেন মহুয়া মৈত্র। কোচবিহারের তৃণমূল সভাপতি হয়েছেন পার্থপ্রতিম রায়। দক্ষিণ দিনাজপুরের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্পিতা ঘোষকে। অন্যদিকে বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতি হলেন শ্যামল সাঁতরা। পাশাপাশি ঝাড়গ্রামে তৃণমূল জেলা সভাপতি দুলাল মুর্মু। পুরুলিয়ায় তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু।একুশের ভোটকে মাথায় রেখে ৭জনের কোর কমিটি গঠিত হয়েছে।

সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, গৌতম দেব। তৃণমূলের রাজ্য কমিটির কোঅর্ডিনেটর করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের রাজ্য কমিটিতে আনা হয়েছে ছত্রধর মাহাতোকে।উল্লেখ্য, সাম্প্রতিককালে জেল থেকে ছাড়া পেয়েছেন ছত্রধর মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *