গ্রামের জলকষ্ট রোধে খাল খনন বৃদ্ধার

Loungi-Bhuiya.

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তিন দশক ধরে ৩ কিমি লম্বা খাল কেটেছেন তিনি। গ্রামের জলকষ্ট রোধে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। দ্বিতীয় মাউন্টেন ম্যান হিসাবে পরিচিত তিনি। বিহারের এই বৃদ্ধকে নিয়ে জোর আলোচনা চলেছে। এখন তাঁর প্রয়াসে বিহারের গয়া জেলার ৫টি গ্রামে পৌঁছতে পারে বৃষ্টির জল।

এ বিষয়ে তাঁর মন্তব্য,”আমি নিজে থেকেই এই খাল খনন করতে শুরু করেছিলাম। আমি নিশ্চিত এই পাঁচ গ্রামে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে জল।” এই বৃদ্ধ বসবাস করেন গয়ার লাহথুয়া জেলার কোঠিলাওয়া গ্রামে। এখানকার মানুষের মূল জীবিকা হল কৃষিকাজ ও পশুপালন। স্থানীয় ভাবে জানা যায়, ৩০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই কাজ শেষ করেছেন তিনি। গত বছর এই কাজ শেষ হয়। গয়া শহরের মূল কেন্দ্র থেকে ৮০ কিমি দূরে পাহাড় ঘেরা জঙ্গলে গ্রামে তাঁর এই কর্মপ্রচেষ্টা।

মূলত তাঁর এই প্রয়াসে পাহাড়ি ঝর্না ও নদীর জল ওই খালবাহিত হয়ে পৌঁছে যায় গ্রামের পুকুরগুলিতে। ফলস্বরূপ, বহুদিনের জলকষ্ট নিবারণ হয়েছে। নিজ প্রচেষ্টায় ৩ কিমি লম্বা সেচখাল খনন করতে দীর্ঘ সময়ও লেগেছে। এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, ”আমি খাল খনন করতাম৷ গ্রামের কোনও লোক আমাকে সাহায্য করেননি৷ গ্রামবাসীরা শহরে চলে যান কাজের খোঁজে৷ কিন্তু আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” ওই সহৃদয় ব্যাক্তিটির নাম হল লাউঙ্গি ভুইয়াঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *