অনাবিল আনন্দ
01
সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে প্রয়াত হন। তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তিনি সর্দার প্যাটেল নামেও পরিচিত ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন প্যাটেল। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে ভারত-রত্ন সম্মানে ভূষিত করা হয় তাঁকে। তাঁর দৃঢ়চেতা ব্যক্তিত্ব ও কঠোর সিদ্বান্ত গ্রহণের কারণে বল্লভভাই প্যাটেলকে ”লৌহমানব” বলা হয়ে থাকে।
