সল্টলেকে সন্দেহজনক কারণে গ্রেপ্তার ১ নাইজেরিয়ান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক নাইজেরিয়ান ব্যক্তিকে গতকাল সল্টলেকের বিকাশ ভবনের সামনে থেকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই নাইজেরিয়ান ব্যক্তিকে গতকাল সল্টলেক ভবনের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে একজন চিকিৎসক হিসাবে পরিচয় দেয় ওই ব্যক্তি। পাশাপাশি ওই ব্যক্তি আরও জানান, করোনার চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তিনি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি কোনও পরিচয়পত্র সঠিকভাবে দেখাতে পারেননি। এরপর বিধান নগর উত্তর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে বলে খবর। এক্ষেত্রে আদালতে আবেদন জানিয়ে পুলিশ ওই নাইজেরিয়ান ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জিও জানাবে। ওই ব্যক্তি কী কারণে কলকাতা এসেছে, কী তার পরিচয়, সমস্ত বিষয় খতিয়ে দেখবে পুলিশ।

