বড়সড় মাদকচক্রের পর্দা ফাঁস, ধৃত ৩

WhatsApp Image 2020-07-10 at 10.01.27 AM (1)

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ধরা পড়ল বড়সড় মাদক পাচার চক্র। গোয়েন্দা সূত্রে খবর, নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল যে, ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের বনগাঁতে বড় মাপের মাদক পাচার করা হচ্ছে। সেইমতো গোয়েন্দা আধিকারিকরা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছিল।সূত্রের আরও খবর, এর পরিপ্রেক্ষিতে গতকাল ডানলপের কাছে সন্দেহবশত একটি কন্টেইনার আটক করেন গোয়েন্দা আধিকারিকরা। আর সেই কন্টেইনার থেকে উদ্ধার হয় ৪৩৫ কেজি গাঁজা।

এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিশ্বজিৎ হালদার ও সুবোধ বাগচি উত্তর ২৪ পরগনা জেলা এবং রবিন নস্কর দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। গোটা ঘটনার তদন্ত করছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *