শিক্ষক-শিক্ষিকাদের অনলাইনে প্রশিক্ষণ

Online Traning

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইনে প্রশিক্ষণ। সূত্রের খবর, কলকাতা জেলার উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় ৩ হাজার শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দিয়েছে সর্বশিক্ষা মিশন। এক্ষেত্রে আরও জানা যায়, প্রতিবছর শিক্ষা ভবনে বা স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবার সেই প্রশিক্ষণ হয়েছে অনলাইনে। উল্লেখ করা যায়, কীভাবে অনলাইনে পড়াতে হবে, সেই সংক্রান্ত খুঁটিনাটি বিষয় শিক্ষকদের বোঝানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *