কুয়াশা-শীত প্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস উত্তর ভারতে

winter and north india

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতের জন্য কমলা সতর্কতা। ঘন কুয়াশা- শীত প্রবাহের পূর্বাভাস গোটা উত্তর জুড়ে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে,আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, উত্তরের বেশিরভাগ জায়গায় বাড়ছে শীত। তাপমাত্রা কমেছে। কনকনে ঠান্ডায় জেরবার সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে শীত বেড়েই চলেছে। মৌসম ভবন সূত্রের খবর, আগামী ২ দিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তর রাজস্থানে ঠান্ডা পড়বে। পাশাপাশি উত্তর পশ্চিমের কয়েকটি স্থানে ঘন কুয়াশার চাদর। মৌসম ভবন সূত্রে আরও জানানো হয়েছে, উত্তর ভারতের সমভূমিগুলিতে শীত আরও বাড়বে। এই সব জায়গায় শৈত প্রবাহ বাড়তে চলেছে, এমনই পূর্বাভাস। যার মধ্যে রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্য প্রদেশ ও রাজস্থানের একটা অংশ।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সহ তামিলনাড়ু ও পুদুচেরির জন্য একই রকম সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানা যায়, উত্তর ভারতের সমভূমিগুলিতে এই সময়ের মধ্যে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ১৩ জানুয়ারি কমলা সতর্কতা জারি হয়েছে। ১৩ জানুয়ারির জন্য রাজস্থানে একটি সতর্কতাও জারি করা হয়েছে। এক্ষেত্রে জানা যায়,আবহাওয়ার তীব্রতার উপর ভিত্তি করে ৪ টি রঙের কোড রয়েছে। কমলা সতর্কতা বলতে বেশিমাত্রায় প্রতিকূল আবহাওয়ার লক্ষণ। আবার রেড অ্যালার্ট হল- সম্ভাব্য চরম প্রতিকূল আবহাওয়া থেকে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির সম্ভাবনার একটি সতর্কতা। সবুজ সতর্কতা হচ্ছে স্বাভাবিক আবহাওয়ার অবস্থা ও হলুদ সতর্কতা ক্রমবর্ধমান আবহাওয়া পর্যবেক্ষণের লক্ষণ। অন্যদিকে কুমোরিন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল, মাহে ও লাক্ষা দ্বীপে আগামী ২-৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে । পাশাপাশি উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টা আবহাওয়া সাধারণত শুষ্ক ও কিছু জায়গায় শীত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *