অস্কারজয়ী সাউন্ড এডিটর পুকুট্টি এবার পরিচালনায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্কারজয়ী সাউন্ড এডিটর রেসুল পুকুট্টি এবার পরিচালনায় যোগ দিলেন। ছবিটি প্রযোজনাও করছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ছবির গল্প ভারতীয় জওয়ান ক্যাপ্টেন বাবা হরভজন সিংয়ের জীবনের উপর ভিত্তি করে। তাঁকে নাথুলার নায়কও বলা হয়ে থাকে। ভক্তরা সেখানে তাঁর একটি মন্দিরও নির্মাণ করেছেন। রেসুল পুকুট্টির ছবির নাম হতে চলেছে “পিহারওয়া”।
এক্ষেত্রে আরও জানা যায়, এটি একটি প্রেমের গল্প। যা ২২ বছরের পুত্রের চোখ দিয়ে দেখানো হবে। আলিয়া ভাট একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। ছবিটিতে দেখানো হবে বাবা হরভজন সিংয়ের সঙ্গে তাঁর প্রেমিকার সম্পর্ক বিষয়টি নিয়ে। একজন দৃঢ় চরিত্রের পাঞ্জাবি মহিলার চরিত্রে আলিয়া একেবারে সঠিক অভিনেত্রী, সে কথাও জানিয়েছেন রেসুল পুকুট্টি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নায়কের ভূমিকায় সুযোগ দেবেন নতুন কাউকে।

