হলিউডে জোড়া প্রয়াণে শোকের ছায়া

Kelly Preston

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হলিউডে জোড়া প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবর, জন ট্রাভোল্টার স্ত্রী, অভিনেত্রী কেলি প্রেসটন প্রয়াত হলেন। জানা গিয়েছে, স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ৫৭ বছর বয়সে তাঁর মৃত্যু ঘটে। আবার এলভিস প্রেসলির নাতি বেঞ্জামিন কিয় আত্মহত্যা করেছেন বলে খবর। ২৭ বছর বয়সী বেঞ্জামিনের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন মা লিসা। জানা গিয়েছে, বেঞ্জামিন বাড়ির বাইরে কম বেরোতেন। গানবাজনার পাশাপাশি কয়েকটি ছবিতে অভিনয়ও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *