অশনি-র প্রভাব : জরুরি বৈঠক : মোকাবিলায় পদক্ষেপ
ঘূর্ণিঝড় অশনি-র প্রভাব। সপ্তাহের শুরুতে সোমবার ও মঙ্গলবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ও ঝড়ের দাপট থাকবে বলে পূর্বাভাসও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,ঝড়-বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হতে পারে। তারজন্য আগাম পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বিধাননগর পুর নিগম-সহ হিডকো ও নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ মোকাবিলায় তৎপর। এই সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক হয় হিডকো ভবনে। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন-সহ এনকেডিএ, পিএইচই, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা এক্ষেত্রে উপস্থিত ছিলেন।
