টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ
এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সাফল্যে উচ্ছ্বাস সেদেশে। বাংলাদেশ ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়লাভ করে। চতুর্থ ম্যাচটি তাঁরা ৬ উইকেটে জয়ী হয়। এই জয়ের নেপথ্যে রয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
