হাইপারটেনশন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
অসুখ এবং অসুস্থতার ধরণ নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়াস।
অসুখ এবং অসুস্থতার ধরণ নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়াস।
প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়(৫৫)। করোনা আক্রান্ত হয়েই মারা গেলেন তিনি। তাঁর দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্র,টেলিভিশন ও ডিজিটাল মাধ্যম সহ সব ধরণের সাংবাদিকতার নজির রেখেছেন।
সোমবার ০২ জ্যৈষ্ঠ ১৪২৮; ই: ১৭ মে ২০২১ ♈/মেষ (Aries): মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হতে পারে। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করা উচিত হবে না। ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত হয়ে যেতে পারে। কোন নতুন প্রকল্প গ্রহণের আগে ভালো করে ভেবে দেখা উচিত। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): আঘাত এড়ানোর…
আজ: সোমবার ০২ জ্যৈষ্ঠ ১৪২৮; ই: ১৭ মে ২০২১ শ্রীশ্রী শঙ্করাচার্য্যের জন্মতিথি বিশ্ব তথ্য সমাজ দিবস তিরোধান দিবসঃ উল্ল্লাসকর দত্ত——————-রাধানাথ শিকদার——————-দ্বিজেন্দ্রলাল রায় তিথি: শুক্ল পঞ্চমী, সকাল ০৭:২৭পর্যন্ত, পরে শুক্ল ষষ্ঠী);পুনর্বসু নক্ষত্র, সকাল ০৯:৪৬ পর্যন্ত, পরে পুষ্যা নক্ষত্র);জন্মরাশি: কর্কট;সূর্যোদয়: ০৪:৫৯/সূর্যাস্ত: ০৬:০৬(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০১:৪৪; রাত-০১:৮৯ভাটা:- দিন-০৬:৩৪; রাত-০৬:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডি সে/সর্বনিম্ন…
গার্নির অবসর। ইংল্যান্ডের বাঁ হাতি জোরে বোলার হ্যারি গার্নি কাঁধের চোটের কারণে ক্রিকেটকে বিদায় জানালেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, গত ২৪ বছর ক্রিকেট জীবনের সঙ্গে যুক্ত ছিলাম।
সরকারি ঘোষণা মেনে মেট্রো পরিষেবা স্থগিত। আগামী ৩০ মে মাস পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ। রাজ্য সরকারের নির্দেশ মেনে পরিষেবার পরবর্তী বিষয় স্থির হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আমদানি-রফতানি বাণিজ্যকে অত্যাবশ্যক পরিষেবার অধীনে আনার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে রফতানি সংস্থাগুলির সংগঠন ফিয়ো।
সোনা বন্ডের দাম। সূত্রের খবর, চলতি অর্থবর্ষের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ৬ দফায় সরকারি সোনা বন্ড ছাড়বে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, প্রতি গ্রাম সোনার দাম ধার্য হয়েছে ৪,৭৭৭ টাকা।
ঘূর্ণিঝড়ের নাম- টাউতে। এটি আছড়ে পড়ার সম্ভাবনা বেড়েছে। এই ঝড়ের নামকরণ মায়ানমারের। এই নামটির অর্থ হচ্ছে তক্ষক। ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থান পূর্ব-মধ্য আরব সাগরে।
করোনা-বিধি ও সতর্কতা মেনেই খুলেছে গঙ্গোত্রী মন্দিরের দরজা। সূত্রের খবর, দ্বারোদঘাটনের সময়ে উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত ও মন্দির প্রশাসনের কয়েকজন সদস্য।