palash nandiBreaking News Sports 

সবুজ-মেরুন ছাড়া অন্য কোনও রং চেনেন না পলাশ নন্দী

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সবুজ-মেরুন ছাড়া অন্য কোনও রং চেনেন না। তাঁর রক্তেই যেন রয়েছে মোহনবাগান। তাই ‘মোহনবাগান রত্ন’ সম্মান পেয়ে আপ্লুত বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা রঞ্জি ট্রফি জয়ী কোচ পলাশ নন্দী। তাঁর কথায়, এই সম্মান পেয়ে আমার ক্রিকেট জীবন যেন একটা পূর্ণতা লাভ করল। সূত্রের খবর, বুধবার সকালে ক্লাব তাঁবুতে গিয়ে এই সম্মান গ্রহণ করলেন তিনি। প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, ক্লাবে যেতে পেরে যেন অক্সিজেন পেয়েছি। উল্লেখ্য, করোনা আবহে এই বছর ভার্চুয়ালি পালন করা হয় মোহনবাগান দিবস।

খবরটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান

শ্যামবাজারে মোহনবাগান পরিবারেই জন্ম এই রঞ্জি জয়ী কোচের। কোচ পুলক বিশ্বাসের হাত ধরেই হাতেখড়ি তাঁর ক্রিকেটে। তবে তখন কলকাতা ময়দানে প্রথম বড় ক্লাব ছিল ইস্টবেঙ্গল। মোহনবাগান ক্লাব থেকে ক্রিকেট খেলার অফার আসার কথা ভাবতেন। সুযোগ এল ১৯৭৪ সালে। চিত্রক মিত্র মোহনবাগানে ক্রিকেট সচিব হওয়ার পর পলাশ নন্দী ও তাঁর ভাই প্রণব নন্দীকে সবুজ-মেরুন জার্সি পরার সুযোগ করে দিয়েছিলেন। তখন থেকেই মোহনবাগানের হয়ে পথ চলা শুরু হয় পলাশ নন্দীর।

Related posts

Leave a Comment