নজরে পঞ্চায়েত : সংগঠন শক্তিশালী করতে তৎপরতা তৃণমূলের

TMC_flag_Trinamool_flag

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নজরে পঞ্চায়েত ভোট। আড়াই মাস ধরে চলবে তৃণমূলের মহিলা পঞ্চায়েতি সভা। প্রস্তুতিও শুরু তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে মহিলা ভোট অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই এবার মহিলা সংগঠন নিয়ে গোটা রাজ্য ব্যাপী সভা হবে বলে তৃণমূলের দলীয় সূত্রের খবর। জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন শক্তিশালী করতে তৎপরতা তৃণমূলের।

দলের মহিলা সংগঠনের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে বলেছেন, “মহিলাদের আমাদের দলের সর্বোচ্চ নেত্রী যথেষ্ট গুরুত্ব দেন। তাদের সংগঠনে গুরুত্ব দেন। এত সংখ্যক কর্মী অন্য দলে নেই। নিরঙ্কুশ কাজ করে যাচ্ছেন। জেলায় জেলায় আমাদের সংগঠন শক্তিশালী হচ্ছে। ১৮ এপ্রিল সংগঠন দায়িত্ব কারা সামলাবেন তা ঘোষিত হয়েছিল। যদিও তা স্থগিত করা হয়। ফের নতুন করে দায়িত্ব দেওয়া হল।”

এ বিষয়ে তিনি আরও বলেছেন, “২০১২ সালে পঞ্চায়েতে মহিলাদের ৫০% আসন সংরক্ষণ করা হয়েছিল। ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে ৷ সামনে পঞ্চায়েত ভোট। ১ নভেম্বর থেকে ৩৬ সাংগঠনিক জেলার মধ্যে পঞ্চায়েত হবে যে সব জেলায় সেখানে আড়াই মাস ধরে মহিলা পঞ্চায়েতী সভা হবে। আগামী সপ্তাহে রাজ্য কমিটির বৈঠক হবে। ৩১ সাংগঠনিক জেলায় আমাদের পঞ্চায়েত নিয়ে সভা হবে। মহিলা পঞ্চায়েতি সভা হবে ১২ জানুয়ারি অবধি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *