kamini-royLifestyle 

কামিনী রায়ের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কামিনী রায়। ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাংলাদেশের বাখরগঞ্জে তাঁর জন্ম। তিনি ছিলেন একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। কামিনী রায় তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় “জনৈক বঙ্গমহিলা” ছদ্মনামে লিখতেন। মাত্র ১৫ বছর বয়সে ”আলো ও ছায়া” লিখেছিলেন। এই কাব্যগ্রন্থ থেকেই তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলি হল – ”নির্মাল্য”, ”পৌরাণিকী”, ”মাল্য ও নির্মাল্য”, ”দীপ ও ধূপ”, ”জীবন পথে”, ”দ্রোণ-ধৃষ্টদ্যুম্ন” ও ”অশোক সঙ্গীত” ইত্যাদি। ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কামিনী রায়কে ”জগত্তারিণী স্বর্ণপদক”-এ সম্মানিত করেন।

Related posts

Leave a Comment