জাতীয় বিলিয়ার্ডসে খেতাব জয়ী পঙ্কজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণী। এই নিয়ে ১১ বারের জন্য জাতীয় বিলিয়ার্ডসে খেতাব জয়ী হলেন তিনি। বেস্ট অব নাইন গেমস ফাইনালে তিনি পরাজিত করেছেন পিএপিবি-এর ধ্রুব সিতওয়ালাকে। ম্যাচের ফলাফল ৫-২। এ বিষয়ে পঙ্কজ আডবাণী জানিয়েছেন, ধ্রুব আমার খুব ভাল বন্ধু। ওর মতো বন্ধুর বিরুদ্ধে খেলাটা একেবারেই সোজা নয়। সব মিলিয়ে আমার এটি ৩৫-তম খেতাব। তাই আমি খুব খুশি।

