বিজেপির নতুন রাজ্য কমিটিতে রদবদল

BJP

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিজেপির নতুন রাজ্য কমিটি। চমক রয়েছে বিজেপির নতুন এই রাজ্য কমিটিতে। জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তন বসুকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল। যুব মোর্চার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমিত্র খাঁ-কে। এবার তাঁকে আনা হল রাজ্যের সহ-সভাপতি পদে। যুব মোর্চার নতুন সভাপতি হলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ইন্দ্রনীল খাঁ।

অন্যদিকে মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পলকে। তাঁর পরিবর্তে এলেন তনুজা চক্রবর্তী। সহ সভাপতি পদে সৌমিত্র খাঁর সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকারও। লকেট চট্টোপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক করা হল। প্রতাপ ব্যানার্জীর স্থলাভিষিক্ত হলেন প্রণয় রায়। কলকাতা পুরসভা ভোটের বিপর্যয়ের পর রাজ্য বিজেপিতে ব্যাপক রদবদল ঘটানো হল। অনেক নতুন মুখকে নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *