নিম্নচাপের সম্ভাবনায় বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্খা

storm

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আবহাওয়া দপ্তর সূত্রে খবর,বঙ্গোপসাগরে নিম্নচাপটির শক্তি বেড়েছে।এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে।বাংলা, ওড়িশা সহ বাংলাদেশ ও মায়ানমারে প্রভাব পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।সম্ভাব্য ওই ঘূর্ণিঝড় ‘উম্পুন”-এর রোষানলে পড়ার সম্ভাবনাও থাকছে।দিল্লির মৌসম ভবন সূত্রের খবর,সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে বলে ইঙ্গিত দিচ্ছে।এমনকী উত্তর-পূর্ব দিকে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে।এবিষয়ে আরও জানা গিয়েছে,আগামী সপ্তাহের প্রথম দিকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সমুদ্রে মাছ ধরতে যাওয়া ব্যক্তিদের ডাঙায় ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবকোন পর্যায়ে পৌঁছাবে এবং বর্ষার উপর কতটা প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। এখনও অবধি বৈশাখের শেষ লগ্নে গ্রীষ্মের তাপদাহ অব্যাহত। কোথাও কোথাও
বিকেলের দিকে ঝড়বৃষ্টি হলেও দিনে রোদের তেজ তীব্র
রয়েছে।আবহবিদদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার গ্রীষ্মের তেমন তেজ নেই।মে মাসের মাঝামাঝি হলেও তেমন তাপপ্রবাহ নেই।আগামী কয়েকদিনে একই অবস্থা থাকবে।তবে গাঙ্গেয়বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *