করোনা নিরসনে আয়ুর্বেদে আস্থা আয়ুষ মন্ত্রকের

ayurvedic

আমার বাংলার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণে অশ্বগন্ধা, যষ্টিমধু ,গুড়ুচী পিপলি বা গুলঞ্চ এবং আয়ুষ -এই ৪ আয়ুর্বেদিক ওষুধের সংমিশ্রণ প্রয়োগ করা হবে।চিকিৎসা ক্ষেত্রে জরুরি পরিষেবা দেওয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকমী -সহ বিভিন্ন ব্যক্তিদের এই প্রতিষেধক দেওয়া হবে বলে জানা গিয়েছে। আবার কারোনা রোগীদের এই প্রতিষেধক দেওয়া হবে বলে জানা যায়। কারোনা মোকাবিলায় আয়ুর্বেদিক ওষুধের কথা পূর্বেই জানিয়েছিল আয়ুষ মন্ত্রক। এবার বিষয়টি নিশ্চিত করল কেন্দ্রীয় মন্ত্রক।কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, কারোনা প্রতিরোধে দেশের সনাতন আয়ুর্বেদ বড় ভূমিকা পালন করতে পারে। প্রাথমিকভাবে ৪ ওষুধের কম্বিনেশন ট্রায়াল শুরু হবে আগামী সপ্তাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *