আবহাওয়ার পূর্বাভাস

Cyclone

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিম্নচাপ ও পূর্ণিমার কোটাল। এর প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এক্ষেত্রে বলা হয়েছে, ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি উত্তাল হবে নদী ও সমুদ্র। উল্লেখ করা যায়,এই সময় পুরোদমে মাছ ধরার মরশুম চলছে। ইতিমধ্যে সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর ও পাথরপ্রতিমা সহ বিভিন্ন এলাকার বহু ট্রলার মাছ ধরতে সমুদ্রে গিয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সব ট্রলার সহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ ও সাগরের মৎস্যবন্দরগুলিতে মাইক প্রচার করা হচ্ছে বলে জানা গিয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *