নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

weather 12 july

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিম্নচাপ ও পূর্ণিমার কোটাল নিয়ে সতর্কতা জারি হয়েছে। এর প্রভাবে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে শক্তিশালী হতে চলেছে ওড়িশা উপকূলের নিম্নচাপ। ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এক্ষেত্রে বলা হয়েছে, ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি খানিকটা দক্ষিণ দিকে অবস্থান করছে। এই নিম্নচাপ পরবর্তী সময়ে আরও শক্তিশালী হবে বলে খবর।

মৌসম ভবন সূত্রের খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে কোটা- গুনা রায়পুর হয়ে ওড়িশার নিম্নচাপের মধ্যে দিয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরব সাগর উপকূলে একটি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা গুজরাত থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *