স্বয়মের অনলাইন কোর্স এবার ৮ ভাষায় অনুবাদ হচ্ছে

aicte

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এআইসিটিই ‘স্বয়ম’-এর অনলাইন কোর্স গুলি বাংলা সহ ৮টি ভাসায় অনুবাদ করবে বলে জানা গিয়েছে।সূত্রের খবর,কাউন্সিলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কাজ করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের কাছে আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, বাংলা ছাড়াও গুজরাটি মালয়ালম,তেলেগু, হিন্দি ,কন্নড়,মারাঠি,ও তামিল ভাষায় এটি অনুদিত হবে।সূত্রের আরও খবর, স্বয়ম পোর্টালে স্কুল থেকে একেবারে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নানা কোর্সের অনলাইন ভিডিও এবং পাঠ্য বিষয় প্রভৃতি আপলোড হয়েছে। যার সমস্ত টাই রয়েছে ইংরাজিতে। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পোর্টাল কোর্সগুলি যাতে মাতৃভাষায় পড়া যায় তাঁর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুবাদক শিক্ষকদের বিশেষ ভাতা ও অন্যান্য স্বীকৃতি দেবে এআইসিটিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *