গোলকিপার পিটার বোনেত্তি প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গোলকিপার হিসেবে খ্যাত পিটার বোনেত্তি (৭৮) প্রয়াত হলেন। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ফুটবল টিমের গোলকিপার ছিলেন তিনি। চেলসিতে টানা ১৫ বছর খেলেছেন পিটার। এরপর আরও ৩ বছর খেলেন চেলসিতে। প্রায় ৭০০ ম্যাচ খেলার নজির রয়েছে তাঁর।

