মদের অভাবে স্যানিটাইজার, মৃত্যু যুবকের

Died Man

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মদের অভাবে স্যানিটাইজার খেয়ে প্রাণ গেল যুবকের। দেশব্যাপী লকডাউন। এখন স্যানিটাইজার খুব সহজে পাওয়া যাচ্ছে। তা পান করেই অকালমৃত্যু হল যুবকের। কোয়েম্বাটোরে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, মৃত ওই তরুণের নাম বার্নার্ড। গ্যাস সিলিন্ডার পরিবহণের কাজ করতেন সে। নেশা করতেন ওই যুবক। স্যানিটাইজার পান করায় তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। আরও জানা যায়, সেটি নিজের নিয়োগ সংস্থার থেকেই পান বার্নার্ড। লকডাউনের কারণে সর্বত্র মদের দোকানগুলি বন্ধ থাকায় মদের জন্য কার্যত অস্থির হয়ে ওঠে সে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের স্ত্রী প্রিয়া জানিয়েছেন, স্যানিটাইজার পান করে স্বামী অসুস্থ হয়ে পড়তেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *