এখনও পুলিশের মনবল ভাঙেনি: এল এন মিনা

SDSL Traffice police

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সেফ ড্রাইভ সেভ লাইফের ৪ বছর বর্ষপূর্তির উপলক্ষে বিধান নগর পুলিশ কমিশনারেটের উদ্যেগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।জানা গিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি এল এন মিনা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। সূত্রের খবর, সেভ ড্রাইভ, সেভ লাইফ-এর বার্তা ও সামাজিক দূরত্ব মেনে চলার বার্তা নিয়ে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়। পাশাপাশি একটি বাইক মিছিলও করা হয় বলে খবর । জানা যায়, নিয়মবিধি মেনে প্রত্যেকের মুখে সেফ ড্রাইভের মাস্ক ও প্লাকেট নিয়ে এই বাইক মিছিল করা হয়।

সিপি এল এন মিনা এদিন জানান, সবাইকে অনুরোধ করবো হেলমেট পড়ে গাড়ি চালান এবং হেলমেটের সাথে মাস্কও পরুন। এটা এখন খুব দরকার।সবাইকে অনুরোধ করব প্রশাসনের সাথে সহযোগিতা করুন। এদিন তিনি আরও জানান, ডিসি ট্রাফিক করোনা সংক্রমিত হওয়া সত্ত্বেও ট্রাফিক ডিপার্টমেন্ট অতি উৎসাহ সহকারে নিজেদের প্রাণের পরোয়া না করে আপনাদের জন্য রাতদিন কাজ করে চলেছি।পাশাপাশি তিনি এও জানান, পুলিশের বহু কর্মী সংক্রমিত হওয়া সত্ত্বেও আপনাদের সুরক্ষার জন্য যাবতীয় চেষ্টা করে যাচ্ছে। এখনও পুলিশের মনবল ভাঙেনি। সাধারণ মানুষের সেবা করলে পুলিশ কর্মীরা উৎসাহ অনুভব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *