সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Safe Drive Save Life Mamata

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির চতুর্থ বর্ষ পালিত হল। জানা গিয়েছে, বুধবার রাজ‍্য জুড়ে পালিত হয় এই কর্মসূচি। সূত্রের খবর, এদিন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইভে কর্মসূচির উদ্ধোধন করেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। আপনারা আতঙ্ক কখনও ছড়াবেন না। করোনা আক্রান্ত হলে রাজ‍্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বিমা ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি তিনি আরও জানান, রাজ‍্য প্রায় সব কনন্টেনমেন্ট এলাকায় ফের লকডাউন চালু হচ্ছে। আপনারা পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। লকডাউনের যাবতীয় নিয়ম-কানুন মেনে চলুন। কোথায় অনিয়ম হলে পুলিশ কড়া ব‍্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *