কোভিডের সম্ভাব্য ওষুধ স্কুলের ল্যাবেরোটারিতে তৈরি আনিকা চেব্রোলুর হাতে
আমার বাংলা জকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ চৌদ্দ বছরের নাবালিকা কিন্তু পুরো বিশ্বই আলোর সন্ধান করছে তাঁর কাছে। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত আনিকা চেব্রোলু। টেক্সাসের বাসিন্দা অনিকাই করোনার সম্ভাব্য চিকিৎসার সন্ধান করেছিলেন। ২০২০ থ্রী এম ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জের বিজয়িনী আনিকা তার কাজের জন্য ২৫ হাজার ডলার পুরষ্কার পেয়েছেন। সংবাদমাধ্যম কে তিনি জানান, সে একটি সীসার যৌগ আবিষ্কার করেছেন। এটি যখন কোভিড স্পাইক প্রোটিনের সাথে মিলিত হয়, তখন প্রোটিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
প্রাথমিকভাবে আনিকার গবেষণার কেন্দ্রবিন্দু ছিল ইনফ্লুয়েঞ্জা। অনেক আমেরিকান গত বছর এই জ্বরে মারা গিয়েছিল। সেই থেকে তিনি স্কুলের পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এই বছরের শুরুতে সমস্ত হিসাব বদলে গেল। করোনার মহামারী অন্যান্য অঞ্চলের মতো যুক্তরাষ্ট্রেও আঘাত হানে। তাঁর শিক্ষকের উদ্যোগে তিনি গবেষণার দিক পরিবর্তন করেন। তার ফলেই এই সাফল্য। আনিকা ভাবেন, ইন্টারনেট বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কার, কারণ এক ক্লিকে সব ডাটাবেস খুলে যায়। আনিকার গবেষণার পরিধি তাঁকে কোনওভাবেই সন্তুষ্ট করেনি। চিকিৎসা গবেষণায় আরও অনেকদূর এগোতে চান তিনি। মাত্র ১৪ বছর বয়সে থ্রী এম বিজ্ঞানী চ্যালেঞ্জে বিজয়িনী হয়েছেন। তাঁর মনের গভীরতায় রয়েছে অনেক প্রশ্ন। এই প্রশ্ন তাঁকে কোভিডের ওষুধ তৈরি করতে সহায়তা করে বলে জানান বিচারকেরা।

