স্কুল পড়ুয়াদের জন্য অনলাইনে কুইজের আয়োজন

Makaut-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইনে কুইজ। সূত্রের খবর, স্কুল পড়ুয়াদের জন্য অনলাইনে কুইজের আয়োজন করছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউট। বাড়িতে বসেই পড়ুয়ারা তাতে যোগ দিতে পারবেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আরও জানা যায়, নাম দেওয়া যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রশ্ন থাকবে ভারতের ইতিহাস ও সংস্কৃতি, খেলা, সাধারণ বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা ও করোনা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *