সিভিল সার্ভিস (প্রিলি) পরীক্ষা ৪ অক্টোবরেই

CIVIL SERVICE EXAM

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা নিতে আর কোনও বাধা রইলো না। প্রসঙ্গত, করোনা সংক্রমণের ফলে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল।সূত্রের খবর, আবেদনকারীরা ২০২১ সালের পরীক্ষার সঙ্গে একবারে এই পরীক্ষাটিও নেওয়ার আবেদন জানিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টের তিন সদস্যের বিচারপতি বেঞ্চ এই আর্জি খারিজ করে ৪ অক্টোবরেই সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার দিন ঘোষণা করেছে।
শীর্ষ আদালত সূত্রে খবর, একের পর এক সমস্যা আসতেই থাকবে। এরফলে এই পরীক্ষা পিছিয়ে দিলে পরের পরীক্ষাগুলোর সূচিও বদল করতে হবে।
অন্যদিকে ইউপিএসসি সূত্রে জানা যায়, নির্ধারিত সূচি মেনে এই পরীক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। করোনাকালে স্বাস্থ্য-বিধি মেনে পরীক্ষা ব্যবস্থা করতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে।এরপর সিভিল সার্ভিসের মেইন পরীক্ষা রয়েছে তাই ৪ অক্টোবরেই পরীক্ষা ঘোষণা করল সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *