joe baiden and bengaliBreaking News Others 

বাংলা নববর্ষে শুভেচ্ছা-জ্ঞাপনে মার্কিন প্রেসিডেন্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা ও বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলা নববর্ষে বাঙালির জন্য সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা-জ্ঞাপনে রীতিমতো অবাক বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিরা। ট্যুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন , “আমি এবং আমার স্ত্রী জিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী সেই সকল নাগরিককে শুভেচ্ছা জানাই যাঁরা নববর্ষ , বৈশাখী, সংক্রান্তি পালন করছেন।” এদিন শুধু বাংলা নববর্ষ নয়, আরও বেশ কয়েকটি দেশে সাড়ম্বরে নববর্ষের উৎসব পালিত হবে। সে কথা জানিয়ে তিনি লিখেছেন, “শুভ বাংলা ,কম্বোডিয়ান, মায়ানমারি, নেপালি, সিংহলি, তামিল, থাই এবং বিষ্ণু নববর্ষ।”


উল্লেখ্য, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভারত যোগের কথা সবার জানা। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও শিকড় রয়েছে ভারতে। আর এই তথ্য দিয়েছিলেন বাইডেন নিজে। সূত্রের খবর,২০১৩ সালে মুম্বই সফরে একটি সাক্ষাৎকারে জো বাইডেন বলেছিলেন, তাঁর আদিপুরুষরা মুম্বই নিবাসী। ওয়াশিংটনেও এক অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছিলেন।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment