Megacity Nursing HomeBreaking News Health 

মেগাসিটি নার্সিংহোমকে কোভিড হাসপাতাল করার বিরুদ্ধে সোচ্চার ফরোয়ার্ড ব্লক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেগাসিটি নার্সিংহোমকে কোভিড হাসপাতাল করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নামল ফরোয়ার্ড ব্লক। তাঁদের দাবি, জনবহুল জেলা সদরের বুকে এই কোভিড হাসপাতাল করলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে বারাসাতের বিস্তীর্ণ এলাকায়। সেক্ষেত্রে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে তাঁদের যুক্তি, মেগাসিটি নার্সিংহোমের কয়েক ফুটের মধ্যেই রয়েছে একাধিক আবাসন, মাছের আড়ৎ, অটো ও ট্যাক্সি স্ট্যান্ড। ফলে এই স্থানে কোভিড হাসপাতাল করলে করোনা সংক্রমণ ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।

পাশাপাশি তাঁদের আরও বক্তব্য, বারাসাত স্টেডিয়ামের বেসমেন্টে কোভিড হাসপাতাল করলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক কম থাকবে। সূত্রের খবর, এই দাবি নিয়ে শুক্রবার সকালে বারাসাত চাঁপাডালি মোড়ের কাছে থাকা মেগাসিটি নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় ফরোয়ার্ড ব্লকের কর্মী সমর্থকেরা। পাশাপাশি আশেপাশের আবাসনের আবাসিকেরাও সামিল হন এই বিক্ষোভে। জানা যায়, প্রায় ৪৫ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে খবর।

Related posts

Leave a Comment