অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতার আমন্ত্রণ মমতাকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, এটি হচ্ছে বিশ্বের সেরা ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন।এ বিষয়ে আরও জানা যায়, কোভিড-১৯-এর কারণে ভার্চুয়াল সভায় বক্তৃতা দেওয়ার আয়োজন করছে কর্তৃপক্ষ।এই আমন্ত্রণ পাওয়ার পর মুখ্যমন্ত্রীও খুশি হয়েছেন। চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়।মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অক্টফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট জানিয়েছেন। আপনার সঙ্গে আলোচনার জন্য আমরা অত্যন্ত উৎসুক হয়ে রয়েছি। এখন আন্তর্জাতিক উড়ান বন্ধ। তাই আমাদের ঐতিহ্যবাহী ভাষণ পর্বের অনলাইন সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আপনাকে আমন্ত্রণ জানানো হবে ।উল্লেখ করা যায়, ঐতিহ্যবাহী এই সভায় পূর্বে বক্তব্য রেখেছেন মাদার টেরিজা , তিব্বতি ধর্মগুরু দলাই লামা ,প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান রিচার্ড নিক্সন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের মতো বিশ্বের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

