dj soundEntertainment Enviornment Others 

সর্বজনীন পুজো ও মানবিক ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুজোর বহর বেড়েছে। সব পুজোই এখন হয়ে উঠেছে সর্বজনীন। শীতলা,মনসা,রক্ষাকালী সহ সব পুজোয় মানুষের আগ্রহ। পুজো বাড়লেই ভক্তি বেড়ে যায়,এমনটাই স্বাভাবিক। সামাজিক হিংসা কমে আসে। বাস্তবে তার প্রতিফলন কতটা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। একটা সময় মাইকের ব্যবহার ছিল পুজোয়। এখন মাইক ময়দানে নেই। বর্তমান সময়ে তার স্থান দখল করেছে সাউন্ডবক্স ও ডিজে।

পুজোর দিনে আমেজে সকাল থেকে সন্ধ্যে চলে তার শব্দ তাণ্ডব। সময় নিয়ম মানার মানুষ কোথায়! প্রশাসনিক নির্দেশ মানছে ক-জন। কোর্টের আইনেও তোয়াক্কা নেই। বয়স্ক মানুষগুলোর কথা ভাবছে কে? অসুস্থ মানুষটার বিকট শব্দে কতটা ক্ষতি হতে পারে,তা নিয়ে মাথাব্যথা নেই কারও। শিশুদের ভাবনাটাও পুজোর সময় ভাবার সময় নেই। ডিজের দাপটে অতিষ্ঠ হলে কার কি এসে যায়! বাড়ি-ঘর কাঁপতে থাকা শব্দে কার হৃদস্পন্দন বাড়বে তা নিয়ে ভাবনার মানুষ কোথায়!

শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডিজে সহ উচ্চগ্রামের সাউন্ডবক্স দেখা যায় । পরিবেশ দফতর শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করে সার্কুলার জারি করলেও তোয়াক্কা না করেই তা চলে। আগত কালীপুজো। আবার শব্দদানবে অতিষ্ঠ হতে হবে সাধারণ মানুষকে। নজরদারি করার জন্য প্রশাসনিক তৎপরতা থাকবে না। আয়োজকদের মধ্যেও মানবিক ভাবনা কমছে। সর্বজনীন পুজো হলেও মানবিক হওয়ার ভাবনা কোথায়? অরাজক অবস্থার প্রতিবাদ করার মানুষও ক্রমশ কমছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment