Indian gooseberryEntertainment Others Video 

নিউটাউনে সবুজায়নের লক্ষ্যে এবার আমলকি বন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নিউটাউনে এক একর জমিতে হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এবং নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে এই আমলকি বন তৈরি করা হচ্ছে বলে জানা যায়। এখানে ২০০ টি আমলকি গাছ রোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে । আমলকি গাছ লাগিয়ে আমলকি বনের সূচনা করলেন নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি তথা হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন।

হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন বলেন, ‘আম্ফানে প্রচুর গাছের ক্ষতি হয়েছে। আমরা আজকে একটা এনজিও এর সঙ্গে যৌথভাবে এই আমলকি বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য ছিল নিউটাউন এলাকায় ১০ হাজার গাছ রোপন করা। আজ সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। এটা বড় কথা নয়, বড় কথা হল আমরা অতীতে নিম বনানী করেছি। সেখানে প্রচুর নিম গাছ রোপন করা হয়েছিল। আজ এখানে আমলকি বন করা হচ্ছে।’ তিনি আরও জানান, এই উদ্যোগ সার্থক চেহারা নিলে এর থেকে থেকে পাওয়া যাবে প্রচুর আমলকি। এরফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

Related posts

Leave a Comment