রাউডন স্কোয়ারে জমি পরিদর্শনে ফিরহাদ হাকিম

boby hakim

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মধ্য কলকাতার রাউডন স্কোয়ারে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে একটি খালি অব্যবহৃত জমি। সূত্রের খবর, বাম আমলে এই জমি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। তার পরেও ফেরেনি জমির হাল। বর্তমানে ঝোপ-জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে এই জমিটি। জানা গিয়েছে, আজ ওই জমিটি পরিদর্শনে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, জমিটি কর্পোরেশন দায়িত্ব নিয়ে বিউটিফিকেশনের কাজ করবে। পাশাপাশি তিনি আরও জানান, ভেতরে বিভিন্ন গাছ রোপন করার সঙ্গে জলাশয়টিকে ঘিরে আরও আধুনিকীকরণ করা হবে। এর ফলে রাজ্যবাসী তথা কলকাতাবাসী সবুজায়ন ও বাড়তি অক্সিজেন লাভ করবে বলে আশা করেন ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *