ফরাসি ওপেন ব্যাডমিন্টনে জয় সিন্ধুর

PV Sindhu-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফরাসি ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতের পি ভি সিন্ধু। তিনি পরাজিত করলেন ডেনমার্কের খেলোয়াড় লিন ক্রিস্টোফার্সেনকে। ম্যাচের ফলাফল ২১-১৯ ও ২১-৯। প্রথম গেম হাড্ডাহাড্ডি লড়াই হয়। দ্বিতীয় গেমে প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি সিন্ধু। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। তিনি পরাজিত করেছেন সিঙ্গাপুরের প্রতিযোগী লোহ কিন ইয়ুকে। ম্যাচের ফলাফল ২১-১৭ ও ২১-১৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *