Q-Waits AppOthers 

লাইনে দাঁড়ানোর সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন অ্যাপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লাইন এড়ানোর অ্যাপ আনলেন কানাডাবাসী বাঙালি। করোনা আবহে সারা বিশ্ব জর্জরিত। এর থেকে মুক্তির উপায়- সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানো। এখনও ভ্যাকসিন বের হয়নি। বর্তমান পরিস্থিতিতে লাইন ছাড়া জীবনই অচল। ডাক্তারের ক্লিনিক, বাজার, মুদির দোকান বা হোটেল-রেস্তোরাঁ ও বাস থেকে অটোস্ট্যান্ডে এখন সর্বত্র লাইন। এই নিয়ে সমস্যাও বাড়ছে। লাইনে দাঁড়ানোর সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য কানাডাবাসী এক বাঙালি শিল্পোদ্যোগীর হাত ধরে নতুন অ্যাপ এসেছে বাজারে।

সূত্রের খবর, ‘কিউ ওয়েটস’ নামে এই অ্যাপটি সম্পর্কে জানানোর জন্য কানাডার মিসিসাউগা থেকে অনলাইনে সাংবাদিক সম্মেলন করেছেন দীপাঞ্জন বিশ্বাস নামে ওই শিল্পোদ্যোগী। এক্ষেত্রে তাঁর বক্তব্য, স-শরীরে উপস্থিত না থাকলেও এই অ্যাপই কোনও ব্যক্তিকে লাইনে দাঁড়ানোর সুযোগ করে দেবে। পাশাপাশি অ্যাপস গ্রাহককে তাঁর সময় আসার আগেই জানিয়ে দেবে। এক্ষেত্রে যাতে তিনি ঠিক সময়ে পৌঁছতেও পারেন। তিনি আরও জানান, পুজো প্যান্ডেলে ভিড় এড়ানোর জন্য এই অ্যাপটি প্রয়োগ করা যায় কি না, তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে।

Related posts

Leave a Comment